সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামায় নাজেমুল ইসলাম (নাজু) প্রদত্ত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:০৬ অপরাহ্ন

বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে নাজেমুল ইসলাম (নাজু) কোম্পানি প্রদত্ত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত ২০২৫ ইং শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় ফাইতং বাজার মিনি স্টেডিয়াম ও বড় মুসলিম পাড়া খোলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত অলিম্পিক নাইট ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথি লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন,প্রধান মেহমান হিসেবে ছিলেন লামা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফাইতং ইউনিয়ন আব্দুল জলিল (কোম্পানী), পুলিশ ফাঁড়ি কর্মরত এসআই (নিঃ)/ নিশান চন্দ্র বল, ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মিজবাহ উদ্দিন মিন্টু, ইউপি সদস্য মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদুল ইসলাম রিয়াদ, ইউনিয়ন বিএনপি সিনিয়র সদস্য বশিরউল্লাহ সহ প্রমূখ।
ফাইনাল খেলার বানিয়ার ছড়া রাসেল খেলাঘর একাদশ বনাম ইসলাম নগর আলোর প্রদীপ স্পোর্টিং ক্লাব একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রায় ৫০ মিনিটের খেলায় ইসলাম নগর আলোর প্রদীপ স্পোর্টিং ক্লাব’কে খেলা ড্র হলেও টাইব্রেকারে ০২ গোল দিয়ে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বানিয়ারছড়া রাসেল খেলাঘর একাদশ। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর