সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে বেগম রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা প্রদান

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১:৫৪ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)(অ.দা.) মোঃ আশরাফুল ইসলাম। দিবসটির উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন, আলোয়াখোয়া মহিলা সমিতির সভাপতি নূরীমা আক্তার, জয়ীতা আসমা বেগম প্রমুখ। বক্তারা বলেন এ অনুষ্ঠানটি নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখে। সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সুসময়ের দাবি। পারিবারিক, সামাজিক কিংবা ডিজিটাল প্লাটফর্ম কোথাও যেন নারী ও কন্যারা সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। ডিজিটাল নিরাপত্তার আওতায় নারী ও কন্যার প্রতি সাইবার অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা এবং আইনি সহায়তা প্রসারিত করার আহবান জানান বক্তারা। আলোচনা শেষে ‘অদম্য নারী’ হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত তিনজন সম্মাননাপ্রাপ্ত নারীর হাতে ক্রেস্ট সহ সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত অদম্য নারীরা হলেন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ সাজেদা শারমিন, সফল জননী আসমা বেগম ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা মমতাজ পারভীন (মোম)।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর