মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবসে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রর আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিও’র উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে আগৈলঝাড়া পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’র সন্মেলন কক্ষে বরিশাল অঞ্চলের জোনাল ম্যানেজার ফজলুল করিম তালুকদার এর সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদক্ষেপ এর প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগ নেতা আব্দুস সত্তার মোল্লা, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু তালুকদার। পরে অতিথীরা মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর