মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

কেশবপুরে ব্যবসায়ী সাধন হত্যা মামলার আসামির ৪ দিনের রিমান্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে যশোর:

কেশবপুরে চাল ব্যবসায়ী সাধন কুমার দত্তের হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত হত্যা মামলার আসামি কামরুজ্জামান ওরফে কামরুল ইসলামকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন যশোরের চিপ জুডিশিয়াল আদালত। সে উপজেলার চাঁদড়া গ্রামের এরশাদ আলী শেখের ছেলে। কেশবপুর থানার ইন্সেপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামান আসামিকে যশোর চিপ জুডিশিয়াল আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে চিপ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কেশবপুর থানা পুলিশ ১৪ আগস্ট শুক্রবার রাতে চাঁদড়া গ্রাম থেকে কামরুজ্জামান ওরফে কামরুল ইসলামকে আটক করে। উল্লেখ্য, গত ২ আগস্ট রাতে চাঁদড়া গ্রামের চাল ব্যবসায়ী সাধন কুমার দত্তকে নিজ বাড়ির পাশে কলা বাগানে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ৩ আগস্ট সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

এ ব্যাপারে কেশবপুর থানার ইন্সেপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামান বলেন, চাল ব্যবসায়ী সাধন কুমার দত্তের হত্যার ঘটনায় সন্দেহজনক ভাবে কামরুজ্জামান ওরফে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তাকে বিজ্ঞ আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে হত্যার আসল রহস্য উৎঘটনের জন্য তার জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর