মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

নাগরপুরে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট ও মাস্ক বিতরন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি টাঙ্গাইলঃ  
টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান মোবাইল কোর্ট ও মাস্ক বিতরন করা হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট ২০২০) দুপুরে নাগরপুর সদর বাজারের বিভিন্ন দোকানসহ পথচারীদের মাঝে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরন করেন উপজেলা  নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
মুখে মাস্ক না পড়া ও সামাজিক দুরত্ব না মানায় ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করায় ১৯ জনকে ৩২০০ টাকা জরিমানা করেন। সেই সাথে যে সকল পথচারী মাস্ক ব্যবহার করেনি তাদের মধ্যে মাস্ক বিতরন করেন।
নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, জনস্বার্থে এখন থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর