বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

যশোর মণিরামপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ৯:৫৭ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

মণিরামপুরে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৫৬ পিচ ইয়াবাসহ সোহেল মাহমুদ (৩০) নামে এক যুবককে আটক করেছে। আটক সোহেল মাহমুদ উপজেলার বালিধা গ্রামের মৃত জালাল উদ্দীনের পুত্র। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁচাকড়ি গ্রামের কর্মকারপাড়া মোড়ে অভিযান চালানো হয়।

 

এসময় আটক সোহেল মাহমুদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পাশাপাশি নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটক আসামীকে মণিরামপুর সোপর্দ করে র‌্যাব বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর