শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গুরুদাসপুরে জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার আয়োজনে নাটোরের গুরুদাসপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ওয়ার্কশপ হয়।
গুরুদাসপুর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওয়ার্কশপে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক নাটোর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আহসান রেজা, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম আহ্বায়ক একেএম আমিরুল ইসলাম ও সহকারী পরিচালক শামীম আহমেদ।

বক্তারা, জালনোট প্রচলন প্রতিরোধে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, চাকরিজীবী ও শাখা ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবশেষে জালনোট প্রতিরোধে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর