শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বাগাতিপাড়ায় মীমাংসার পরেও জোরপূর্বক জমি দখলের অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় মীমাংসার পরেও হত্যার হুমকি দিয়ে মাহাবুর ইসলাম নামের এক কৃষকের ত্রিশ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে গত রবিবার সকালে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মাহাবুর ইসলাম।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের ৩৬৪নং দাগের ত্রিশ শতাংশ জমির মালিক (পৈত্রিক সূত্রে) মাহাবুর ইসলাম। একই দাগের মোট ৯৩ শতাংশ জমির মধ্যে আরোও দুইজন মালিক রয়েছে। তবে ওই জমির কোনদিকের অংশ কোন মালিক পাবে দলিলে তা উল্লেখ করা নেই। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে গত ৩বছর আগে স্থানীয় ভাবে বৈঠকের মাধ্যমে তিন মালিককেই রাস্তাসহ জমি ভাগ করে দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সে অনুযায়ী সবাই জমি ভোগ করা শুরু করলে গত শনিবার সকালে জমির ওপর দুই মালিক ওই এলাকার আব্দুর রাজ্জাক ও উম্মত আলীর নেতৃত্বে জোরপূর্বক জমি দখল নেয় এবং যন্ত্রের মাধ্যমে জমিতে চাষ দিয়ে দেয়।

কৃষক মাহাবুর ইসলাম জানান, বিবাদীরা প্রভাব খাটিয়ে তার ত্রিশ শতাংশ জমি দখল নিয়েছে। জমিতে গেলে তার ওপরে হামলা করে তাকে হত্যা করবে বলে প্রায়ই হুমকি পাচ্ছেন তিনি।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে অন রেকর্ডে বক্তব্য দিতে রাজি হয়নি প্রধান অভিযুক্ত আব্দুর রাজ্জাক এবং উম্মত আলী। তবে অফ রেকর্ডে উম্মত আলী বলেন, স্থানীয় মীমাংসা আমরা মানি না, আদালতে মামলা করে জমি দখল নিয়েছি। আদালত যা রায় দিবেন তা মেনে নিব।

এ বিষয়ে বাগাতিপাড়া বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাহাবুর ইসলামের অভিযোগ পেয়ে একজন এসআইকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর