শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গুরুদাসপুরে ফার্নিচার ও পাটের গুদাম আগুনে ভষ্মিভূত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকান্ডে কাঠুরিয়া ফার্নিচার ও পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর ৬টার দিকে শহরের চাঁচকৈড় কাঠহাটায় ওই অগ্নিকান্ড ঘটে।

কাঠুরিয়া ফার্নিচারের স্বত্ত্বাধিকারী ফাহাদ কবির শোভন জানান, ভয়াবহ অগ্নিকান্ডে কাঠের নকশা করা তিনটি মেশিন, ৩০ সেট খাট, ৫ সেট ওয়ারড্রপ সহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের আব্দুর রাজ্জাক ফকিরের পাটের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। এতে তারও প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আতাউর রহমান, পর্যাপ্ত পানির উৎস্য না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তিনঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর