বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

যশোর শার্শায় ১০১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৬:৫২ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের শার্শা উপজেলার পানবুড়ী এলাকায় সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামের বাড়ীর সামনে থেকে ১০১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এঘটনায় শনিবার (১৫ আগস্ট শার্শা থানায় মামলা হয়েছে। সুত্র জানিয়েছেন, ১৪ আগস্ট রাতে গ্রেফতারকৃতরা হল যশোর সদর থানাধীন বেজপাড়া এলাকার মৃত ফজলার রহমানের ছেলে মোঃ নাজিমুর রহমান তুষার (৪০) এবং একই এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ হাবিবুর রহমান সুমন (৪২)। গ্রেফতারকৃতদের শার্শা থানায় হস্তান্তর করে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর