শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে নারীর গোসলের ভিডিও ধারণ: গ্রেফতার দুই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে ইন্টারনেটে  ছড়িয়ে দেওয়া ও টাকা দাবির অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাণীনগর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, সামিউল ইসলাম (১৫) কালাম শেখ (৫০)। উভয়েই উপজেলার চকমনু পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাণীনগর থানার এসআই মো. নাজমুল হক বলেন, গত ১১ ফেব্রুয়ারি এক নারী গোসল করছিল। এ সময় গোপনে একই এলাকার মামলার এক নম্বর আসামি সামিউল গোপনে গোসলের ভিডিও ধারণ করে। এরপর ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি ওই নারী ও তার পরিবারের নজরে আসলে তাদের ভিডিওটি ডিলিট করেত বলে। কিন্তু তারা ভিডিওটি ডিলিট না করে নারীকে ব্ল্যাকমেইল করে ভিডিও ডিলিটের নামে টাকা দাবি করে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদি হয়ে এজাহারনামী তিনজনকে আসামি করে রাণীনগর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া বলেন, মামলার প্রেক্ষিতে পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর