বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, জরিমানা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগ চৌহালীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত অভয়নগরের অলিগলিতে মাদকের বিস্তার, অদৃশ্য সিন্ডিকেটের কাছে অসহায় হাজারো পরিবার সিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভা অনুষ্ঠিত জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন

গোপালপুর মারকাজুল কুরআন মাদরাসার ১৪জন হাফেজকে পাগড়ী প্রদান

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন

বরেণ্য ওলামায়ে কেরাম, স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনের উপস্থিতিতে, টাঙ্গাইলের গোপালপুর গোহাটা সংলগ্ন কোনাবাড়ি মারকাজুল কুরআন মাদরাসার ১৪জন হাফেজকে পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাগড়ী প্রদান শেষে হাফেজে কুরআন এর বাবাদের টুপি উপহার দেয়া হয়।
গতকাল বিকালে মাদরাসা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার মুতাওয়াল্লী মো. আ. ছাত্তার এর সভাপতিত্বে, পাগড়ী প্রদান ও দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল, শাইখুল হাদিস, মুফতি আশরাফুজ্জামান কাশেমী। প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য আলহাজ্ব মো. মারুফ তালুকদার রাহিম।
হাফেজ মাওলানা আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভুঞাপুর আসাদুজ্জামান খান দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জামিয়া নিজামিয়া বরুরিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি নূর মোহাম্মদ, গোহাটা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজির সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর