শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ই-পেপার

বান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ

বান্দরবানে রূম্পা দাশ(৩০) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বান্দরবান পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড বনরুপা পাড়ার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রূম্পা দাশ (৩০) বান্দরবান সদর থানায়  পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে বনরুপা পাড়া ২ নম্বর গলি পার্থ মিত্রদের ভাড়া বাসায় ৭ বছর ও ৭মাস বয়সি সন্তান এবং  স্বামীসৌরভ কুমার সহ বসবাস করে আসছিল। পরে আজ সকালে রূম্পা দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পারিবারিক কলহের জেরে আত্ন-হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে  ধারণা করা হচ্ছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের প্রয়োজনে হাসপাতালে পাঠানো হয়েছে।আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর