শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে  রাণীনগর সদরের আল-আমিন মাদ্রাসায় এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির আনজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে দলীয় মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মারুফ আহমদ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শুরা সদস্য ও রাণীনগর উপজেলার সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর