দিনাজপুরের বীরগঞ্জের নন্দাইগাও আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ডাচ্ বাংলা ব্যাংকের দৃষ্টি প্রোগ্রামের আওতায় এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগীতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ক্যাম্পিং আয়োজন করা হয়।
মঙ্গলবার দিনব্যাপী নন্দাইগাও এতিমখানা ও লিল্লাহবোর্ডিং এর সভাপতি মাহমুদুল হাসান শাহ এর সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এবং নন্দাইগাও যুবসমাজের সার্বিক সহযোগীতায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয় । দিনব্যাপী চক্ষু শিবিরে অভিজ্ঞ ডাক্তার দিয়ে প্রায় ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। কিছু রোগীদের অপারেশননের জন্য বাছাই করা হয়। তাদের পর্যায়ক্রমে দিনাজপুর গাক চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হবে । এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।