মানিকগঞ্জের দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আশরাফুল আলম টুনা(৪৮),দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন (২৫)কে সোমবার (১০ফেব্রুয়ারি) গ্রেফতার করা হয়েছে। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফিক আজম জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।