শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; ?hw-remosaic: false; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: 8; ?cct_value: 4562; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 118.0; ?aec_lux_index: 0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?albedo: ; ?confidence: ; ?motionLevel: 0; ?weatherinfo: null; ?temperature: 40; ?

নওগাঁর রাণীনগরে আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা সদরের বটতলী এলাকায় আইডিয়াল একাডেমীর অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত ও  সুনাগরিক হিসাবে গড়ে তোলার প্রত্যয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটি।  সভায় সভাপতিত্ব করেন, উক্ত প্রতিষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম।

সভায় নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন- রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল জলিল, রাণীনগর মহিলা কলেজের উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এসপিও আবুল কালাম আজাদ, সিনিয়র এ্যাড. জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু, আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম টিক্কা প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, সুধীমহলের সদস্য, আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর