শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

ই-পেপার

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার উপর হামলা

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীর পাকশীতে এক বিএনপি নেতার উপর অর্তর্কিত হামলার অভিযোগ উঠেছে । শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সারে ১২ টার দিকে পাকশীর রুপপুর বিবিসি বাজারের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আরিফুল ইসলাম আরিফ (৩৫) ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাকশী নতুন রুপপুরের বিএনপির নেতা মো.আশরাফ উদ্দিনের পত্র।

আহতের পিতা আশরাফ আলী অভিযোগ করে বলেন, মোটরসাইকেল নিয়ে আসার পথে রুপপুর বিবিসি বাজার এর কাছে গতিরোধ করে মারধোর করে দূর্বৃত্তরা। তবে কি কারণে মারধোর করেছে সেটা তার জানা নাই। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান তিনি।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, হামলার খবর পেয়েছি, তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর