শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ই-পেপার

দৌলতপুরে তারুণ্যের উৎসব ও আর্থিক সহযোগিতা প্রদান

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে তারুণ্যের উৎসব ও জুলাই বিপ্লব শীর্ষক আলোচনা সভা ও অসহায় দুঃস্থ ও রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল  সকালে উপজেলা সম্প্রসারিত হলরুমে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে তারুণ্য উৎসব ও জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান সজিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ ইসরাফিল, জুবায়ের হোসেন ও অন্তর হোসেন প্রমুখ। এসময় প্রধান অতিথি উপজেলা নিবাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম বলেন আমাদের সরকারের শ্লোগান এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। এসকল কিছু পাল্টাতে হলে প্রথমেই আমাদের পরিবর্তন হতে হবে । আমাদের মনের পরিবর্তন আনতে হবে। আমরা যদি দেশকে ভালবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর