শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ই-পেপার

দৌলতপুরে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড 

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিক পরিচয় দিয়ে  মুদি দোকনাদারকে অন্যায় ভাবে ভয় ভীতি দেখিয়ে  দোকান ভেঙে অন্যত্র চলে যেতে হুমকি দেওয়ার অপরাধে নারীসহ তিন জনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,মানিকগঞ্জ সদর থানার বি/ ২১ জয়রা এলাকার মৃত নুরুল হক এর ছেলে সাইফুল ইসলাম শাহিন (৬০), একই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে লাইলী আক্তার (২৫) ও সদর উপজেলার বালিরটেক এলাকার মোশারফ হোসেন এর ছেলে সুমন আহমেদ (৩২)।

সূত্রে জানাযায়,দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামের আব্দুল গাফফার নামক এক মুদি দোকনাদারকে অন্যায় ভাবে কিছু লোক ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে তার দোকান ভেঙে অন্যত্র চলে যেতে বলে। তারা দাঁড়িয়ে থেকে দোকান ভেঙে দেয়।পরে স্থানীয় লোকজন ফোনকরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আহসানুল আলম ভারপ্রাপ্ত ও থানা অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজমকে বিষয়টি জানান।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আহসানুল আলম দৌলতপুর থানা পুলিশকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছান সেখানে ঘটনার যাচাই বাছাই করে সত্যতা পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল ইসলাম শাহিন ও সুমন আহমেদকে এক মাসের করে এবং লাইলী আক্তারকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম বলেন- সাংবাদিক পরিচয়ে ভাংচুরের অভিযোগে উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযোগের সত্যতা প্রমানিত হলে দন্ডবিধি ১৮৬০ এর ১৭১ ধারা অনুযায়ী ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর