শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে মৎস ঘেরে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজল সরকার (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুন্দরী ইউনিয়নের হরিশপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

সুজল সরকার ওই গ্রামের রকেট সরকারের ছেলে।

জানা যায়, রোববার সকালে সুজল সরকার তাদের নিজেস্ব মৎস ঘেরের পানি দিতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে। সে মৎস ঘেরের সেচ পাম্প চালানোর সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শী রাজাপুর গ্রামের অনিক রায় জানান, মৎস ঘেরে কাজ করতে গেলে সুজলকে মৃত অবস্থায় দেখতে পায়। আমার ডাক চিৎকারে দ্রুত আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে হাজির হয়। দ্রুত ভ্যানযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সুজলের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর