বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

অভয়নগরে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে চেক বিতরণ 

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

যশোরের অভয়নগরে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে নওয়াপাড়া ফেরীঘাট সংলগ্ন ইউনিয়নের কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সমিতির ৯৮৬ নং সদস্য মৃত আব্দুর রশিদ সরকার, ১৭৭ নং  সদস্য মৃত আবুল হোসেন ও ২৫৭৩ নং সদস্য মৃত আবুল কাশেমের পরিবারের হাতে এ চেক হস্তান্তর করা হয়। ইউনিয়নের পক্ষ থেকে চেক পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন মৃত শ্রমিক পরিবারের সদস্যরা। তারা বলেন, পরিবারের অভিভাবক হারিয়ে আমরা সর্বশান্ত। সমিতির পক্ষ থেকে পাওয়া এই টাকা সংসারের কাজে লাগাবো। এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মোল্লাসহ  সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর