শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে হুমকি- থানায় অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:

নগরীর খানজাহান আলী থানাধীন যোগিপোল ৪ নং ওয়ার্ডের মৃত আবুল কালাম আজাদের পুত্র ও খুলনা বড় বাজারের ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম সোহেল (৪০) কে ডিবি পুলিশ পরিচয়ে ফোনে হুমকি প্রদান করেছে। তার ব্যক্তিগত মোবাইলে গত ১১ আগষ্ট বিকাল ৬ টায় ০১৮১৮-৫৪০৪৫৯ নং হতে নিজেকে ডিবি পুলিশের এস আই পরিচয় দিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে। পরবর্তিতে সোহেলের মোবাইলে রাত সাড়ে ৮টায় আবারো ফোন দেয় এবং ডিবির এসআই মনিরুজ্জামান পরিচয় দিয়ে হুমকি দিতে থাকে।

 

তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় ব্যবসায়ী সোহেল ১১ আগষ্ট খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, ‘আমরা খোঁজ খবর নিয়ে দেখছি এটা কোন প্রতারক চক্রের কাজ হতে পারে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর