শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল ও চার্জার ভ্যানগাড়ির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানগাড়ির এক যাত্রী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা সরদারপাড়া গ্রামের জামিলের ছেলে জাহিদ (১৯) ও লোহাচুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এমদাদুল শেখ (২০)। আর আহত ভ্যানগাড়ির যাত্রী নাঈম (২২)। তিনি বড়িয়া গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহিদ ও এমদাদুল সম্পর্কে বন্ধু। তারা দু’জন ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। গত দুইদিন আগে তারা বাড়িতে আসে। শনিবার সকালে দুই বন্ধু ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে রাণীনগর সদরে আসে। কাজ শেষে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে   ঘটনাস্থলেই মারা যায় জাহিদ। খবর পেয়ে রাণীনগর ফায়ার সর্ভিসের কর্মীরা এমদাদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩ টার দিকে মারা যায় এমদাদুল। এ ঘটনায় আহত ভ্যানগাড়ির যাত্রী নাঈম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও চার্জার ভ্যানগাড়ির সংর্ঘষে দুই জন নিহত হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। আইনি প্রক্রিয়া শেষে নিহত দু’জনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর