শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী দোসর পূনঃবাসন এর অভিযোগে মানববন্ধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; ?hw-remosaic: false; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: HDR ; ?sceneMode: 2; ?cct_value: 5321; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 124.0; ?aec_lux_index: 0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?albedo: ; ?confidence: ; ?motionLevel: 0; ?weatherinfo: null; ?temperature: 31; ?

নওগাঁর রাণীনগরে পারইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্রের বিরুদ্ধে আওয়ামী দোসর পূনঃবাসন করার চেষ্টা, অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বুধবার সকালে বিদ্যালয়ের মূল ফটকে প্রতিবাদ ও মানববন্ধনে বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়।

উপজেলার পারইল এলাকার সচেতন সমাজ-নাগরিক ব্যানানে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা তৌফিকুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনছার আলী, ওয়ার্ড যুবদলের সভাপতি খলিলুর রহমান ভুট্টু, সহ-সভাপতি আনারুল ইসলাম, স্থানীয় বাসিন্দা এরশাদ হোসেন, আব্দুর রশিদ জোয়ারদার সহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করার জন্য যোগ্য ব্যক্তিদের নাম বাদ দিয়ে অর্থের বিনিময়ে তিনজনের নাম কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে আওয়ামী দোষরকে সভাপতি বানানোর চেষ্টা করছেন গোপাল চন্দ্র। এছাড়া তিনি সঠিক ভাবে বিদ্যালয় পরিচালনা করেন না। বিদ্যালয় সকাল ৯টায় খোলার নিয়ম থাকলেও দেরিতে খোলা হয়। তার দায়িত্ব অবহেলার সুযোগে অন্য শিক্ষকরাও বিদ্যালয়ে আসেন ইচ্ছা মত। এতে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। প্রভাবশালী কয়েকজন ব্যক্তির সহযোগীতায় বিদ্যালয়ে চালিয়ে যাচ্ছেন নানা অনিয়ম-দুর্নীতি।

অভিযোগের বিষয়ে পারইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্রের বক্তব্যের জন্য বিদ্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই। আর যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, সে বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর