শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ‘রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী’র উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

উপজেলার ঐতিহ্যবাহী হাতিরপুল এলাকা সহ রক্তদহ বিল ঘিরে গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র, পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের পরিকল্পনায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী, রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফি ফয়সাল তালুকদার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, সেক্রেটারি শামিনুর ইসলাম প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর