বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত কবার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জের দৌলতপুরে বাঘুটিয়া ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭জানুয়ারি) বিকেলে বিকেএস উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন। জয়নাল আবদীন মাস্টার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ,সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল সহ বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে কেন্দ্রের নির্দেশিত কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা সমুহ তুলে ধরেন।