শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

সাপাহার ওড়নপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ):
আপডেট সময়: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ
smart

নওগাঁর সাপাহার ওড়নপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারী সোমবার সারাদিনব্যাপী বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী উপলক্ষে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সোলায়মান আলী লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল লতিফ এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির,তিলনা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল সাত্তার ও আব্দুল হামিদ প্রমুখ।
এ সময়  ইউপি সদস্য আব্দুল মতিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, সকল শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর