যশোরের অভয়নগরে ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের সুপারিশকৃত কমিটি বহাল রাখার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকালে কোদলা গ্রামবাসীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানবন্ধ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কোদলা গ্রামের মানুষ ও অভিভাবকরা কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য উপজেলা পরিষদে একটি কমিটির সুপারিশ করে। তবে একটি চিহ্নিত মহল ষড়যন্ত্র করে সে কমিটি বানচালের চেষ্টা চালাচ্ছে। এমনকি তারা ইউএন বরাবর স্মারকলিপি দিয়েছে। বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা বানোয়াট নিউজ করাচ্ছে। প্রকৃতপক্ষে যারা বিরোধিতা করছে তারা কেউ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক নয়। তাদের সন্তানদের তারা অন্য বিদ্যালয়ে পড়িয়েছে, আর এ বিদ্যালয় নিয়ে তারা সবসময় ষড়যন্ত্র করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এসময় আল আমিন বিশ্বাস, শবনব আক্তার, নজরুল ইসলাম, আব্দুল ওহাব, বাবুল হোসেন, আতিয়ার রহমান, আজহার হোসেনসহ শতাধীক অভিভাবক মানবন্ধনে অংশগ্রহণ করে।