যশোরের অভয়নগরে মোয়ালেমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ্য চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার রাজঘাট মোয়ালেমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমে এঘটনা ঘটেছে। জানা গেছে , শুক্রবার গভীর রাতে ওই স্কুলের তালা ভেঙে অফিস রুম থেকে ল্যাপটপ, প্রজেক্টরসহ আনুঃ ২ লাখ টাকার মালামাল অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়। স্থানীয় অভিভাবক মহল জানান, স্কুল সরকারি বন্ধ শুক্রবার থাকায় সুযোগ বুঝে এমন দুর্ধষ্য চুরি সংঘটিত হয়েছে। এবিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার মালামাল চোরে চুরি করে নিয়ে গেছে, আমরা থানায় অভিযোগ করতে যাবো। ঘটনার সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন আমি এইমাত্র খবর পেলাম খোঁজ খবর নিয়ে বিস্তারিত বলতে পারবো। এবিষয়ে অভয়নগর থানার সেকেন্ড অফিসার এসআই আবু বক্কার জানান, ঘটনা স্থান পরিদর্শন করা হয়েছে, শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ করলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।