শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ই-পেপার

ম্যাক্স স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “ম্যাক্স স্কুল এন্ড কলেজের” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ম্যাক্স স্কুল এন্ড কলেজের আয়োজনে ২৫ জানুয়ারি শনিবার একদন্ত উচ্চ বিদ্যালয়ে মাঠে সারাদিন ব্যাপী ক্রিড়া অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তবিবুর রহমান ফরহাদ।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আটঘরে উপজেলা বিএনপি’র আহবায়ক আতাউর রহমান রানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক ফজলুর রহমান খান, বিশিষ্ট সমাজ সেবক আঃ রহিম। সার্বিক  তত্ত্বাবধানে ছিলেন ম্যাক্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ
নুরুল ইসলাম।
ক্রিয়া অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করেন একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন আকু।
উক্ত ক্রীড়ানুষ্ঠানে বর্ণনা ছিলেন শিক্ষক মনির হোসেন, ফরিদা খাতুন, সুমি খাতুন।
শিক্ষক রাখি খাতুন, জুলিয়া খাতুন, ফরিদা খাতুন, নিপা পারভিন,  মাহফুজা আক্তার, মিতালি খাতুন সহ ছাত্র/ছাত্রী, অভিভাবক ও  এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর