বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সিরাজগঞ্জে চালককে শ্বাসরোধ করে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ৩:০৬ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ সদর উপজেলায় মোহাম্মদ আলী (২৫) নামে এক অটোরিক্সা চালককে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে জমিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত মোহাম্মদ আলী উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২ টার দিকে সদর উপজেলার ফুলকোচা এলাকায় রাস্তার পাশে ধানক্ষেতের মধ্য থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার সারাদিন অটোরিক্সা চালিয়ে রাতে বাড়ি ফেরেনি ছেলেটি। আজ সকালে ফুলকোচা এলাকায় ধানক্ষেতের জমিতে একটি লাশ পরে আছে। পেরে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরোও বলেন, নিহতের গলায় কালো চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গভীর রাত্রে শ্বাসরোধে হত্যার পর তাকে ধানক্ষেতের পাশে ফেলে রাখা হয়েছে। কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতনামায় থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর