শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার মজুদ রাখায় ২ লাখ টাকা জরিমানা, সার জব্দ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজারের দুই সার ব্যাবসায়ীকে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে দুই লাখ টাকা জরিমানা আদায় অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়েছে। অভয়নগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল ফারুক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। গতকাল সোমবার (১৩ জানুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজারের মেসার্স মোসলেম এন্টারপ্রাইজ ও নিউ মোল্লা এন্টার প্রাইজে অভিযান পরিচালনা করে তাদের গোডাউনে বিভিন্ন প্রকার সার মজুদ করে রাখা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, মেসার্স মোসলেম এন্টারপ্রাইজে ৬৬ বস্তা ডিএপি, ২শ’ ৫২ বস্তা এমওপি, ৮৩ বস্তা টিএসপি ও ২০ বস্তা ইউরিয়া সার মজুদ করে রাখে এবং নিউ মোল্লা এন্টার প্রাইজের গোডাউনে ৮০ বস্তা ইউরিয়া সার, টিএসপি ৬৫ বস্তা, ৫৩ বস্তা ডিএপি এবং ৫২ বস্তা এমওপি সার মজুদ করে রাখে। গোপন সংবাদ পেয়ে ওই দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, দুই প্রতিষ্ঠানের ৩টি গোডাউনে সিলাগালা ও ৬শ’ ৬৮ বস্তা সার জব্দ করে রাখা হয়। এসময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, অভয়নগর থানার এসআই আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স। প্রায় ২ঘন্টা যাবৎ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরেক ব্যবসায়ী কমল সাহা তার দোঘানঘর বন্ধ করে সটকে পড়েন।এব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জানান, কেউ অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরী না করতে পারে তার জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। যদি কেউ এভাবে মজুদ করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর