শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

ই-পেপার

তালার মদনপুরে ক্রয়কৃত জমিতে রাতের আঁধারে আওয়ামীলীগ নেতা কর্তৃক ঘর নির্মান

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ

সাতক্ষীরা জেলার তালা উপজেলার মদনপুর বাজারে লতিফ সরদার ও আলিম সরদারের ক্রয়কৃত জমিতে বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে স্থানীয় আশরাফুলসহ ১০/১৫ জনের নেতৃত্বে সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মৃত আঃ খালেক সরদারের ছেলে আওয়ামীলীগ নেতা সেলিম সরদারের বিরুদ্ধে রাতের আধারে ঘর নির্মান করে জবর দখলের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সরেজমিনে গেলে স্থানীয় আলিম সরদার,আব্দুস ছাত্তার সরদার ও লতিফ সরদার জানান, মদনপুর বাজারের লক্ষণপুর মৌজার ৫৩৪ নং খতিয়ানে সাবেক ১৫৯ এবং হাল ৪৭৭ নং দাগে মদনপুর বাজার হতে লাউতাড়া  বাজার  অভিমুখে মৃত খালেক সরদারের নিকট থেকে মৃত. নূরআলী সরদারের পুত্র লতিফ সরদার  জমি ক্রয় করে পাঁকা দোকান ঘরের অর্ধেক নির্মান করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছিল।
কিন্তু মৃত খালেক সরদারের পুত্র আওয়ামীলীগ নেতা  সেলিম সরদার উক্ত জমি খাস হয়ে গেছে বলে শনিবার এলাকার কিছু দালালদের মোটা অংকের টাকা দিয়ে ম্যেনেজ করে রাতের আধারে ঘর নির্মান করে জবরদখলে নিয়েছে। এঘটনায় আমরা পুলিশ প্রশাসনকে জানালেও কোন সহযোগিতা পায়নি।
লতিফ সরদার আরও জানান,আমরা দুই ভাই মৃত খালেক সরদার ও কাওছার সরদারের নিকট থেকে ৪০ শতক জমির মধ্য থেকে ২ শতক জমি ক্রয় করে বর্তমান মাঠ জরিপ,দাখিলা,নাম পত্তন,৩০ ও ৩১ ধারায় রায় পেয়েছি। তার পরও কিছু নামধারি বিএনপি নেতাদের  ম্যেনেজ করে রাতের আধারে আমাদের ক্রয়কৃত দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে ঘর নির্মান করে জবর দখলে নিয়েছে  তারা। আমরা এদের কারনে এখন চরম আতংকে রয়েছি। বিষয়টি নিয়ে প্রশাসনের উদ্ধর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এবিষয়টি নিয়ে অভিযুক্ত  সেলিম সরদারের নিকট জানতে চাইলে তিনি বলেন, জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত তাই আমরা সরকারের  নিকট থেকে ডিসিআর নিয়ে ঘর নির্মান করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর