শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে শীতার্থ দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা করেছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কম্বল বিতরণ করা হয়। প্রেমবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, যশোর জেলা যুবদলের সদস্য ও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির আল নোমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান গাজী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলী বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অম্বত।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সদস্য আরব হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ খান, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন মোল্যা, থানা ছাত্রদলের সদস্য মুক্তাদির মোল্যা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন, থানা ছাত্রদলের সমাজ সেবা সম্পাদক সজল আহমেদ, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ হোসেন, ছাত্রদলের নেতা মামুন মোল্যা,  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, যুবদল নেতা এনামুল হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর