মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের মানদান্তা গ্রামে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে নিহত ১ আহত ৪ শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলায় এলমেস ও ইউসুফের মধ্যে জুনিয়র ও সিনিয়রের জের ধরে বিরোধের সৃষ্টি হয়। পরে গতকাল পরে গতকাল শনিবার আলহামদুলিল্লাহ শনিবার ভোরে এলমেসের পরিবারের লোকজন হাতুড়ি, দা ও রড দিয়ে ইউসুফের পরিবারের ওপর হামলা করে। এ হামলায় ইউসুফসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে ঘিওর উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথে ইউসুফের মৃত্যু হয়।
এ বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ মিন্টু মিয়া বলেন, ‘দুই দিনের এই বিরোধে এত বড় ঘটনা ঘটবে আমরা একটা কল্পনাও করিনি। এদের মধ্যে পূর্বের কোনো শত্রুতাও ছিল না। তারপরেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।