নওগাঁর রাণীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে শীতার্তদের হাতে সরকারের উপহার হিসেবে কম্বল দেয়া হয়।
এদিন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে রাণীনগর থানা পরিদর্শন কালে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেয়া সহ কাশিমপুর ইউনিয়ন পরিষদ এবং গোনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।
এ সময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।