ঠাকুরগাঁওয়ের হরিপুরে ‘শীতকে হারিয়ে জয়ী হোক মানবতা জিয়ার আদর্শের অনুসারি হিসেবে নিজস্ব অর্থায়নে হরিপুর উপজেলা ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার(৩১ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টার সময় হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের , কাঁঠালডাঙ্গা বাজারে S.A ডিজিটাল স্কেলের পাশে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মনোয়ার হোসেন ।
মোঃ মনোয়ার হোসেন, সভাপতি – বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন শাখা, হরিপুর ঠাকুরগাঁও।
হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের একজন নেতা এবং সমাজের মেহনতী ও খেটে খাওয়া মানুষগুলোর সাথে বন্ধু প্রতীম মনোভাব নিয়ে চলাফেরা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মো :আব্দুস সামাদ ,সহ-সভাপতি হরিপুর উপজেলা বিএনপি। ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন নেতৃবৃন্দ।
মোঃ মনোয়ার হোসেন আরো জানান,উত্তরবঙ্গের শীত এক ধরনের দুর্যোগ। আমরা প্রায় এক যুগ ধরে সমাজ পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে এগিয়ে আসছি, আপনারাও এগিয়ে আসুন।