শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে ছোট ভায়ের বিরুদ্ধে বড় ভায়ের ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই কর্তৃক আপন বড় ভায়ের বসবাসের একমাত্র ঘরটি ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধোপাদী গ্রামের পশ্চিমপাড়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী জাকির মোড়ল বাদী হয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, উপজেলার ধোপাদী গ্রামের মৃত ডাঃ আব্দুর রাশেদ মোড়লের ছেলে হাফিজুর রহমান মোড়ল (৪৫), তার বড় মেয়ে সুমাইয়া খাতুন (২৬), ছেলে সিয়াম মোড়ল (২৩), স্ত্রী রোকেয়া বেগম (৪৭)।

অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে জাকির হোসেনের সাথে ছোট ভাই হাফিজ মোড়লের  বিবাদ চলে আসছিলো। এরই প্রেক্ষিতে শনিবার বিকালে জায়গা জমি মাপার আমিন আনা হয়। এসময় ম্যাপ অনুযায়ী আমিন মাপজোপ শুরু করলে বাধা দেয় হাফিজ। কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই জাকির মোড়লের পরিবারের উপর হাতুড়ী, শাবল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় হাফিজ। পরে জাকির মোড়লের বসবাসের একমাত্র ঘরটি ভেঙ্গে পালিয়ে যায় হাফিজ।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত হাফিজুর রহমান মোড়ল সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন এবং বলেন, আমার বাপের ভিটার অর্ধেক আমি পেয়েছি, সেই জায়গায় বড় ভাইয়ের ঘর তাই আমি ভেঙ্গে দিয়েছি।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসআই আশিকুর রহমানকে পাঠানো হয়েছে। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর