শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ পাবনায় বেশি দামে জালানি তেল বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ঈশ্বরদীতে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর ১০ কাজি চাল বিতরণ  ‎ ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, পাশে উপজেলা প্রশাসন ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন

নাইক্ষ্যংছড়িতে ইট ভাটা গুড়িয়ে দিল প্রশাসন 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ  আজুখাইয়ায় কে-আর-ই ইটভাটা অভিযান পরিচালনা করা হয়।  সোমবার (২৩ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের  ম্যাজিস্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এতে  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ ইটভাটায় তৈরী করা ইট নষ্ট ও সংশ্লিষ্ট কাজ থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম  বলেন,
পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশকারী ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় বান্দরবান পরিবেশ অধিদপ্তর’র ইন্সপেক্টর  নুর উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত ইনচার্জ) মোহাম্মদ কিবরিয়া সহ ফায়ার সার্ভিস ও ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহ প্রমূখ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা তৈরি করার প্রস্তুতকালে (কে-আর-ই) ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর