সিলেটের রাস্তায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক কোরআনে হাফিজের প্রাণ। নিহত হাফিজে কোরআন এর নাম নাহিদ আহমদ (১৯)। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে। তার পিতার নাম খছরু মিয়া।
রবিবার ( ১৫ ডিসেম্বর ২৪) রাত ১০ ঘটিকার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজের পাশ্ববর্তী নবাব রোডে মোটরসাইকেল আরোহী নাহিদের সাথে বিপরীত দিক থেকে আসা এক অটোরিকশা’র মুখোমুখি সংঘর্ষ হয়। এর নাহিদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কায় খেয়ে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নাহিদকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনা ও নাহিদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তার পিতা খছরু মিয়া।