শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ পাবনায় বেশি দামে জালানি তেল বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ঈশ্বরদীতে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর ১০ কাজি চাল বিতরণ  ‎ ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, পাশে উপজেলা প্রশাসন ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন

নওগাঁ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি মাহবুব আলী সুজা সেক্রেটারী আব্দুর রহিম

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:২১ অপরাহ্ণ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নওগাঁ বারের সিনিয়র সহ-সভাপতি ও অতিরিক্ত সরকারী কৌশলী এ্যাডঃ দেওয়ান মাহবুব আলী সুজাকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা এ্যাডঃ আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, নওগাঁ শাখার কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় স্থানীয় এক রেষ্টুরেন্টে এ কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নওগাঁ শাখার উপদেষ্টা ও নওগাঁ জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিব। উক্ত কাউন্সিলের সভাপতি এ্যাডঃ দেওয়ান মাহবুব আলী সুজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুর রহিম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ আসম সায়েম, নওগাঁ পৌর জামায়াতের আমির মাওঃ শফিকুল ইসলাম। কমিটিতে এ্যাডঃ হারুন অর রশিদ, এ্যাডঃ আব্দুল ওয়াজেদ ও এ্যাডঃ আব্দুল মোত্তালেবকে সহ সভাপতি,  এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, এ্যাডঃ আবু বকর সিদ্দিক ও এ্যাডঃ তারেক হোসাইনকে সহঃ সাধারণ সম্পাদক, এ্যাডঃ এস এম জোবায়েরকে সাংগঠনিক সম্পাদক, এ্যাডঃ আনোয়ার হোসেন রানাকে কোষাধ্যক্ষ, এ্যাডঃ দেলোয়ার হোসেনকে অফিস ও পাঠাগার সম্পাদক, এ্যাডঃ এনামুল হককে প্রচার ও মিডিয়া সম্পাদক, এ্যাডঃ মোস্তফা মাহবুবকে আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক, এ্যাডঃ এনামুল হককে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, এ্যাডঃ মিজানুর রহমানকে সমাজ কল্যাণ সম্পাদক, এ্যাডঃ রাশেদুল ইসলামকে মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এবং এ্যাডঃ শায়লা সারমিনকে মহিলা বিষয়ক সম্পাদিকা করে কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির উপদেষ্টা নির্বাচিত হন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ  আ.স.ম সায়েম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও নওগাঁ ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ্যাডঃ শামীম আসাদ বেলাল, সিনিয়র আইনজীবী ও এজিপি এ্যাডঃ ডঃ আব্দুল মজিদ। অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও নওগাঁর মৃত আইনজীবীদের রুহের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর