শহীদ বুদ্ধিজীবী দিবসটি উপলক্ষে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোঃ আহসানুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম, মানিকগঞ্জ জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম কুন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ কর্মকার, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, দৌলতপুর বাজার বণিক সমিতির সমন্বয়ক মোঃ জহির আহমেদ, ছাত্র প্রতিনিধি মোঃ জুবায়ের হোসেন প্রমুখ।
এর আগে সকাল ১০টায় উপজেলা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দৌলতপুর থানা পুলিশ, দৌলতপুর উপজেলা প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।