শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

গোপালপুরে আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যত শীর্ষক আলোচনা সভা

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
(১০ ডিসেম্বর) মঙ্গলবার সকালে আইএফআইসি ব্যাংক পিএলসি গোপালপুর উপশাখার আয়োজনে,
গোপালপুর মেহেরুন্নেসা মহিলা কলেজে  আগামীর প্রজন্মকে অর্থনৈতিকভাবে শক্তিশালীর মাধ্যমে স্বাক্ষরতার বিস্তার এবং প্রসার ঘটাতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা আর্থিক পরিকল্পনা কি ও সঞ্চয় করা কেন প্রয়োজন এবং বিশেষ করে নারী উদ্যোক্তদের বিভিন্ন প্রকার ঋণ বিতরণ বিষয়ে সম্যক ধারণা উপস্থাপন করেন। পাশাপাশি ব্যাংকটিতে লেনদেন সংক্রান্ত বিষয়ে শিক্ষক, শিক্ষার্থীদের বাইরেও সাধারণ মানুষকে সংযুক্ত করার প্রক্রিয়া ও এর উপকারিতা উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
আইএফআইসি ব্যাংক পিএলসি ধনবাড়ি শাখার ম্যানেজার রিপন বাবু এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরুন্নেসা মহিলা কলেজের  অধ্যক্ষ খঃ আব্দুল ওয়াদুদ, মার্কেটিং এন্ড সেলস অফিসার মাহমুদুল হাসান, ট্রানজেকশন সার্ভিস অফিসার মোঃ আশিকুর রহমান, এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন আইএফআইসি ব্যাংক পিএলসি গোপালপুর উপশাখার অফিসার ইনচার্জ সাফকাত সভরীন নাবিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর