রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

নাগরপুর মহিলা কলেজ সভাপতি নূর মোহাম্মদ খানের সাথে শিক্ষক-কর্মকর্তা- কর্মচারী ও সুধীজনের মতবিনিময়

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ

নাগরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও এডহক কমিটির  সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নুর মোহাম্মদ খান এর সাথে নাগরপুর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(০৮ ডিসেম্বর) দুপুরে মহিলা কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নুর মোহাম্মদ খান।
আরো বক্তব্য রাখেন এডহক কমিটির বিদ্যেৎসাহী সদস্য  প্রফেসর ফেরদৌস আরা, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নুর মোহম্মদ খান এর কন্যা ব্যারিস্টার নুসরাত খান, নাগরপুর নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর প্রমুখ।
 এ সময় নাগরপুরের সুধীজন ও মহিলা কলেজের শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ- ১৯৭৯ সালে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নুর মোহম্মদ খান নাগরপুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর