বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

তাড়াশের নববিবাহিত ফারুকের প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২০, ১০:২৪ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ফারুক তালুকদার (৩০) এর প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক। নিহত ফারুক তালুকদার তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দুলিশ্বর গ্রামের তোজাম্মেল হক তালুকদারের ছেলে। গত ৪ দিন আগে পারিবারিক ভাবে বিয়ে করে। সে গতকাল রবিবার মোটর সাইকেল নিয়ে তার কর্মস্থলে ফরিদপুর যাওয়ার সময় নাটোর- বনপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

 

ফারুকের পারিবারিক সুত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় ফারুক কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বিকেলে ফারুক মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় নব বিবাহিত ফারুকের শ্বশুর বাড়িসহ তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর