রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

আজকালের আলো সাহিত্য পুরস্কার-২৪ সম্মাননায় ভূষিত হলেন হাফিজুল ইসলাম লস্কর

স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ

আজকালের আলো সাহিত্য পুরস্কার-২০২৪ পেয়েছেন সময়ের আলাপ-এর সম্পাদক ও প্রকাশক মানবতার কবি হাফিজুল ইসলাম লস্কর। এছাড়াও আরো পাচজন গুণী লেখককে এ সম্মাননা দেওয়া হয়। তারা হলেন—কবি ও সংগঠক মিজানুর রহমান মিজান, মোহাম্মদ আরজু মিয়া, কবি অজিত কুমার সিংহ, কবি ও সাহিত্যিক মোহাম্মদ শামীম মিয়া এবং কবি ও সাংবাদিক ইয়াকুব আলী তুহিন।

গতকাল শুক্রবার (০৬ ডিসেম্বর ২৪ইং) বেলা ২-৩০ মিনিটে পুণ্যভূমি সিলেটের উপশহরস্থ একটি কনফারেন্স হলে আলো মিডিয়া গ্রুপের সৌজন্যে এবং দৈনিক আজকালের আলো-এর আয়োজনে “আপনাদের কলমে চলমান থাকুক কাব্য, বাঁচুক কবি”—এই প্রতিপাদ্য সামনে রেখে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত লেখকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেন প্রধান অতিথি প্রখ্যাত আইনজীবী ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট মোঃ জহিরুল ইসলাম রিপন, বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম রুমন, সিনিয়র সাংবাদিক রুহুল ইসলাম মিঠু।

সম্মাননা অনুষ্ঠানে ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ বলেন, সাহিত্য একটি জাতির চেতনাকে ধারণ করে এবং তার সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করে। আজ এই মঞ্চে আমরা সম্মান জানাতে একত্র হয়েছি এমন গুণী সাহিত্যিকদের, যারা তাঁদের সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মননকে সমৃদ্ধ করেছেন। তাদের নিরলস প্রচেষ্টা ও সৃষ্টিশীলতাই আমাদের সমাজকে আলোকিত করেছে।

এই সম্মাননা শুধুমাত্র তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের সমগ্র সাহিত্য জগতের একটি উদযাপন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আয়োজক সংগঠনের প্রতি, যারা এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন।

আমি বিশ্বাস করি, সাহিত্যচর্চা ও এ ধরনের সম্মাননার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে পারব, যারা ভবিষ্যতে আমাদের সাহিত্য জগতকে আরও সমৃদ্ধ করবে।

সবশেষে, পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সৃষ্টিশীল যাত্রার সাফল্য কামনা করছি। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর