রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস বেতন বন্ধ, সড়ক অবরোধ বিক্ষোভ

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ২:২২ অপরাহ্ণ

বাগেরহাট পৌরসভার বিভিন্ন শাখার ২২৭ কর্মচারীর ৬ মাস ধরে বেতন বন্ধ থাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষভ করেছে এসব কর্মচারীরা। রবিবার সকালে পৌরসভার কর্মচারীরা পৌর ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় তারা ৬ মাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত পৌরসভার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার পাশাপাশি কঠোর আন্দোলনের ঘোষনা দেন। এসময় পৌরসভার সামনের সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বাগেরহাট পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হলে পৌরসভায় বিভিন্ন পদে থাকা কর্মচারীরা জানান, আমরা পৌরসভার নিম্নশ্রেনীর কর্মচারী। আমাদের সামান্য বেতনে সংসার চালানোই কঠিন। ছয় মাসের বেতন বাকি থাকায় পরিবার নিয়ে দারুণ কষ্টে দিন কাটাচ্ছি। বকেয়া বেতনের দাবিতে আমরা একজোট হয়ে আন্দোলনে নেমেছি। আশা করছি কর্তৃপক্ষ আমাদের প্রতিশ্রুতি মেনে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করবে। না হলে রবিবার থেকে পৌরসভার সব কর্মকান্ড বন্ধ করে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর