গতকাল নওয়াপাড়া মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। রোমান সৃত্মি সংঘের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ফাইনাল খেলায় ট্রাইবেকারে প্রফেসর পাড়া যুব সংঘ ১ গোলের ব্যাবধানে রোমান সৃত্মি সংঘ কে হারিয়ে চ্যাম্পিয় হওয়ার গৌরব অর্জন করে। খেলায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন থানা বি এন পির সভাপতি মতিয়ার রহমান ফারাজি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম, পৌর বি এন পির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বি এন পির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক অধ্যক্ষ মহিদুল ইসলাম, থানা বি এন পির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদ, ৪নং ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, রোমান সৃত্মি সংঘের রাকিবুল ইসলাম।