শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইট ভাটায় অভিযান ও  জরিমানা

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের আজুখাইয়া এলাকার ইলিয়াছ এর ব্রিক ফিল্ড সরকারি নির্দেশ লংঘন করে ইটভাটা কার্যক্রম সম্পাদনের দায়ে অভিযান ও জমিমানা করা হয়েছে।
 এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ইতুর নেতৃত্ব দেন।
সেক্ষেত্রে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার ইশরাত জাহান ইতু। এ সময় অবৈধ ভাবে পরিচালিত ইটভাটা ও এ সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী ভূমি কমিশনার ইশরাত  জাহান ইতু বলেন, পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশ কারী ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালীন পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর